LoP WB Assembly

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ মামলার শুনানি হাইকোর্টে

রাজ্য

দল থেকে বহিষ্কৃত বিধায়ককে কি অধ্যক্ষ বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিতে পারেন? সংশ্লিষ্ট দলের সম্মতি না থাকলে বিরোধী দলনেতা তো কোনও দলেরই বিধায়ক নন।
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা পদে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা পদে নিয়োগ মামলার শুনানিতে এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। 
তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক ব্যানার্জির চিঠিতে অধ্যক্ষকে জানানো হয়েছিল পরিষদীয় বৈঠকে শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী দলনেতা পদে নির্বাচন করা হয়েছে। কিন্তু চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগে চলছে তদন্ত। 
তৃণমূলের বিক্ষুব্ধ ৫৮ বিধায়কের চিঠিতে অধ্যক্ষকে জানানো হয় ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা নির্বাচিত করা হয়েছে। 
অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গত সোমবার এই মামলা দায়ের করেছেন শোভনদেব চ্যাটার্জি। 
এদিন বিচারপতি কৃষ্ণ রাও জানতে চেয়েছেন অধ্যক্ষের আনুষ্ঠানিক বিবৃতি আছে কিনা। ১৬ জুন মামলার পরবর্তী শুনানি।

Comments :0

Login to leave a comment