মুক্তধারা
উৎসব ১৪৩৩
গল্প : বইকথা
রাহুল চট্টোপাধ্যায়
১ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
মুন্নি রূপকথা শুনতে খুব ভালোবাসে। রূপকথার রাজ্যে সে হারিয়ে যায় গল্প শুনতে শুনতে। কখনো রাজকন্যা, কখনো রাজমাতা,কখনো রাজকন্যার পোষা পাখি হয়ে নিজেকে মনে মনে ভাবতে থাকে সে। দুপুরে মায়ের পাশে শুয়ে গল্প শুনতে শুনতে সে চলে যেত রাজার দেশে।তার চোখের পাতায় স্বপ্নগুলো ছুঁয়ে দেখতে দেখতে চোখ বুঁজে আসে, মায়ের কোলের কাছে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়ে।
চুপচাপ দুপর। মাঝে মাঝে দু-একটা কাক ডাকে। রোদ্দুরটাও কেমন যেন কল্পনা মাখা। এমন পরিবেশে মা-ও ঘুমিয়ে পড়ে। পাশে খোলা পড়ে থাকে গল্পের বই।
বিকেল গড়িয়ে যায়। ঘুম ভাঙে মুন্নির। বই,বই করে এদিক ওদিক তাকায়। বইটা পাচ্ছে না মুন্নি। কাঁদতে থাকে সে। মা ধড়মড় করে ঘুম থেকে উঠে খুঁজতে থাকে বই।তারপর চোখে পড়ে তাদের তিন্নিকে। তিন্নি কখন বইটা সরিয়ে নিয়ে তার ওপর গুটিশুটি হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে।
মুন্নি খাট থেকে নেমে তিন্নিকে কোলে তুলতেই 'ম্যাঁও' করে ডেকে ওঠে সে।তারপর তিন্নিকে বইটা থেকে গল্প শোনাতে থাকে মুন্নি।
Comments :0