বাংলা নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার ফলতার তৃণমূল নেতা, অভিষেক ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ট জাহাঙ্গীর খান। সোমবার তাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি দল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে ফেরার ছিল জাহাঙ্গীর। তার ঘনিষ্ট বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদের পর বাংলা নেপাল বর্ডারে অভিযান চালায় তারা। সূত্রের খবর নেপালে জাহাঙ্গীর ঘনিষ্ট একজন তাকে সেখানে থাকার জন্য ঘর ভাড়ার ব্যবস্থা করে দেয়, এমনকি তার সন্তানকে সেখানকার স্কুলে ভর্তি হওয়ার সুযোগও করে দেয়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সোমবার জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে ডায়মন্ড হারবারে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর।
তোলাবাজি, নির্বাচনী সন্ত্রাস, বিরোধীদের ওপর আক্রমণ সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে জাহাঙ্গিরের বিরুদ্ধে।
উল্লেখ্য পূর্বে গ্রেপ্তার এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গীর। আগাম জামিনের আবেদন জানান। ১৮ মে হাইকোর্ট তাকে আইনী সুরক্ষা দেয়। পরে হাইকোর্টে সেই সরক্ষা প্রত্যাহার করে।
উল্লেখ্য ফলতা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে ১ লক্ষ ৬০ হাজার ভোটে জয়ী হয়েছিলেন অভিষেক ব্যানার্জি। ২০১৪ সালের পর থেকেই অভিষেকের ছায়াসঙ্গী জাহাঙ্গীর। ভোটলুঠ থেকে বেআইনি কাজ অভিষেকের হয়ে সব একার হাতে সামলেছে জাহাঙ্গীর।
ফলতার নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ কমিশনের কাছে জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে ফলতায় পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। সেই নির্বাচনে বিজেপি জয়ী হলেও দ্বিতীয় স্থানে উঠে আসে সিপিআই(এম)। চতুর্থ স্থান পায় তৃণমূল।
Jahangir Khan
গ্রেপ্তার জাহাঙ্গীর খান
×
Comments :0