দেশের নির্বাচন প্রক্রিয়া, দেশের গণতন্ত্র প্রশ্নের মুখে। তার জন্য দায়ী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজে। সরাতে হবে তাঁকে।
রবিবার এই দাবি তুলে জলপাইগুড়ি থেকে যাদবপুর, রাজ্যের সর্বত্র সরব হয়েছে বামপন্থীরা। হয়েছে মিছিল।
রবিবার জলপাইগুড়ি শহরে বামপন্থী দলগুলির উদ্যোগে সদর পশ্চিম এরিয়া কমিটির অন্তর্গত শিরিষতলা এলাকায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল।
ছিলেন বামপন্থী দল সমূহের আহ্বায়ক সলিল আচার্য, প্রবীণ সিপিআই(এম) নেতা প্রাক্তন সাংসদ জিতেন দাস, আরএসপি নেতা প্রকাশ রায়-সহ বাম নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।
এদিকে যাদবপুরে বিজয়গড় থেকে বাঘাযতীন মিছিল করেছে সিপিআই(এম)। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোচ্চার মিছিল ধিক্কার জানিয়েছে কলকাতা পৌর এলাকায় ডিলিমিটেশনকেও। নেতৃবৃন্দ বলেছেন, চরম অবৈজ্ঞানিক এবং সংকীর্ণ উদ্দেশ্য নিয়ে ওয়ার্ড ভাগের এই প্রক্রিয়া চালানো হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর জেলা বামফ্রন্টের ডাকে কলকাতা কর্পোরেশন অভিযানে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।
যাদবপুর-১ এরিয়া কমিটির সম্পাদক অঞ্জন চক্রবর্তী এবং যাদবপুর-২ এরিয়া কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ দাস ছাড়াও অন্যান্য আঞ্চলিক নেতৃত্বরা এই মিছিলে উপস্থিত ছিলেন।
কলকাতাতেই বেহালা পূর্ব বিধানসভার ১২৪ নম্বর ওয়ার্ডে বিজেপি হামলা চালিয়েছে সিপিআই(এম) কর্মীদের ওপর। এই এলাকায় নেতাজী পল্লীতে সিপিআই(এম)’র শাখা দপ্তর দখল করে নিয়েছিল বিজেপি। গেরুয়া রঙ করে দেয়। পরে ফের শাখা দপ্তর উদ্ধার করে সিপিআই(এম)। সেদিন রাতেই ফের শাখা দপ্তর বিজেপি দখল করে। একেবারের তৃণমূলের কায়দায় চলছে বিরোধীদের আক্রমণ।
রবিবার শাখা দপ্তর উদ্ধারের লক্ষ্যে মিছিল করে সিপিআই(এম)। তার ওপর চালানো হয়েছে হামলা। মহিলাদের ওপরও আক্রমণ হয়েছে।
CPI-M Rally Bengal on Gyanesh Kumar
জ্ঞানেশ হটাও: জলপাইগুড়ি থেকে যাদবপুরে মিছিল বামপন্থীদের, হামলা বেহালায়
জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে মিছিল জলপাইগুড়িতে।
×
Comments :0