মুক্তধারা
উৎসব ১৪৩৩
অন্যআঙিনা
মৈত্রীদূত শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান : অমল কর
৬ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
নবম বর্ষের ২৬ তম সংখ্যাটি প্রকৃত লিটলম্যাগের কৌলিন্যের ব্রাহ্মণ্য মশারির বেড়ি পেরিয়ে এ-৪ সাইজের ৩৫ ফর্মার (২৮০ পাতা) ঢাউস নাদানোদা শরীর নিয়ে এবারের আকর্ষণীয়
শারদসংখ্যা হিসেবে ষ কল্যাণীতে বর্ণাঢ্য পরিবেশে প্রকাশিত হয়েছে অসংখ্য বিশিষ্ট বশিষ্ঠের উজ্জ্বল উপস্থিতিতে।
লিটল ম্যাগাজিনের সমস্ত উপচারেই সংখ্যাটি সংবলিত। উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, ছোটোগল্প,
অনুবাদ গল্প ,অণুগল্প, কবিতা ( প্রয়াত কবিদের কবিতা, দীর্ঘ কবিতা, অনুবাদ কবিতা সহ), ছড়া,
সাক্ষাৎকার,অণু ভাবনা, রম্যরচনা, ভ্রমণ কাহিনি,
গ্ৰন্থ সমালোচনা ইত্যাকার বিষয় ভাবনা,লেখা নির্বাচন, উপস্থাপন, চালে কাঁকড়ের মতো গোটাকয়েক বানান বিভ্রম বাদ দিলে ছিমছাম
পত্রিকাটির সুচারু সম্পাদনায় রয়েছে
সম্পাদক ও পত্রিকার কুশীলবদের মুনশিয়ানা।
সবিশেষ উল্লেখযোগ্য লেখক ও কবিরা হলেন:
জীবনানন্দ দাশ,শক্তি চট্টোপাধ্যায়,সুধেন্দু মল্লিক,পবিত্র সরকার, কিরণশঙ্কর মৈত্র,
দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়,
তপন বন্দ্যোপাধ্যায়,
ভগীরথ মিশ্র,সাধন চট্টোপাধ্যায়,
বাঁধন সেনগুপ্ত,সুমিতা চক্রবর্তী,অমর মিত্র,
নলিনী বেরা, মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়,
কালীকৃষ্ণ গুহ,সুজিত সরকার, শ্যামলকান্তি দাশ, যশোধারা রায়চৌধুরী , তৃষ্ণা বসাক, শ্যামল জানা,
তৈমুর খান,বীরেন শাসমল প্রমুখ।
ভিন্ন রুচির অন্যান্য অনেক
লেখার সাথে ১৮ টি প্রবন্ধ, ২০ টি গল্প, শতাধিক কবিতা একটি সংকলনে
স্থান দেওয়া প্রণিধানযোগ্য।
নদিয়া জেলা থেকে চিত্রশিল্পী দেবার্ঘ সেনের দৃষ্টিনন্দন প্রচ্ছদে কবি কুশল মৈত্র সম্পাদিত আজকের প্রখ্যাত লিটলম্যাগ মৈত্রীদূত শারদ সংখ্যা।
Comments :0