মুক্তধারা
উৎসব ১৪৩৩
অন্যআঙিনা
লিটল ম্যাগাজিন বা ছোটোপত্রিকা কিংবা
সাময়িকপত্র অথবা সাহিত্য পত্রিকা : অমল কর
২ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
আমরা জানি যে গল্প কবিতা ছড়া লিমেরিক হাইকু উপন্যাস প্রবন্ধ নিবন্ধ ভ্রমণকাহিনি অনুবাদ
সমালোচনা সাহিত্য এবং সাহিত্য -সংস্কৃতি সংবাদ পরিবেশন বা প্রকাশের ধাত্রী বা জনয়িত্রী হল
সাময়িকপত্র বা সাহিত্যপত্র। ঊনবিংশ শতাব্দী থেকেই সাময়িকপত্রের কোলে -পিঠে প্রবল উষ্ণতা নিয়ে লালিত হয়ে রাজ্যজুড়ে দেশ পেরিয়ে প্রবাসেও শাখাপ্রশাখা বিস্তর বিস্তার লাভ করেছে।এসব সাময়িকপত্রের চাহিদা মেটাতে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর একদা ছোটোগল্পের সৃজকের ভূমিকা পালন করে ঋদ্ধ করেছেন মধ্যবিত্তের অর্থ শ্রম মেধা মনন স্বপ্ন স্বপ্নভঙ্গ আশা আকাঙ্ক্ষা লাঞ্ছনা হেরে যাওয়া জয় গর্ব দেমাক অহংকার সৃজন-নির্মাণ। এসব আকারে বিত্তে কৃশ বা খর্ব কুণ্ঠিত বা আটপৌরে কিন্তু সৃষ্টির গরিমায় অভিজাত। বুকে এসব পত্রিকা প্রতিষ্ঠানবিরোধী বারুদ পোষে, কিন্তু বন্দুক পোষে না কেউ। খাটো শরীর নিয়ে এরা মহিরুহকে টেক্কা দেবার হিম্মত রাখে বলেই আজ প্রকৃতপক্ষে হাজার হাজার লিটল ম্যাগাজিন বা ছোটোপত্রিকা প্রকাশিত হয়।
তাদের সুখদুঃখ আনন্দ বেদনা জয়পরাজয় টিকে থাকার বেড়ে ওঠার স্পর্ধা আর দেমাক নিয়ে
অসংখ্য সাহিত্য পত্রিকা সাধসাধ্যে মুনশিয়ানায় প্রকাশিত হচ্ছে।
সংক্ষেপে প্রতিদিন ক্ষুদ্র কলেবরে
প্রকাশিত হবে এই কলমে এইসব হ্রস্ব বা খুদে পত্রিকার পথচলার ইতিবৃত্ত।
আজ থাকছে কলকাতার মনোজ দাস সম্পাদিত চিত্রশিল্পী বিশ্ববন্ধু ভট্টাচার্য -র নান্দনিক প্রচ্ছদে
শারদ সংখ্যা 'নগরঘাটা' পত্রিকার পথচলার কথা।
সংখ্যাটি তৃতীয় বর্ষের শারদ সম্ভার। তথ্যবহুল অভিনব সম্পাদকীয় সহ স্থান পেয়েছে ৯টি বিশেষ রচনা, ৮ টি প্রবন্ধ, ১ টি বিজ্ঞান প্রবন্ধ,১ টি অনুবাদ গল্প,
৮ টি ছোটোগল্প, ২ টি অণুগল্প,
২১ টি কবিতা এবং ১টি ভ্রমণ কাহিনি ও কয়েকটি সংস্কৃতি সংবাদ।শতবর্ষে মহাশ্বেতা দেবীকে
নিয়ে সফিউন্নিসার শ্রদ্ধার্ঘ্যর পাশাপাশি কঙ্কণ সরকার রাম
আহ্লাদ চৌধুরী স্বাতী ভট্টাচার্য
কুমকুম চট্টোপাধ্যায়ের বিশেষ রচনা; রমেশ পুরকায়স্থ যশোধরা বাগচী,গৌতম গুহ রায়, নীলাঞ্জনা চক্রবর্তীপ্রমুখের সুখপাঠ্য কবিতা; তন্ময় ভট্টাচার্য, ভবানীশংকর চক্রবর্তী, ঊর্বশী সরকার প্রমুখের চিত্তাকর্ষক ছোটোগল্প সংখ্যাটির সৌষ্ঠব বৃদ্ধি করেছে। অনুপম
ভট্টাচার্যের ভ্রমণ কাহিনি সাহিত্যগুণে ঋদ্ধ।
Comments :0