MUKTADHARA | UTSAV 1433 | ANYAKATHA | THE SICK MAN OF EUROPE | SOURV DUTTA | 2 NOVEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | উৎসব ১৪৩৩ | অন্যকথা | ইউরোপের অসুস্থ মানুষ এখন সবচেয়ে বেশি সুস্থ | তপন কুমার বৈরাগ্য | ২ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  UTSAV 1433  ANYAKATHA  THE SICK MAN OF EUROPE  SOURV DUTTA  2 NOVEMBER 2026  4th YEAR

মুক্তধারা

উৎসব ১৪৩৩

অন্যকথা

ইউরোপের অসুস্থ মানুষ এখন সবচেয়ে বেশি সুস্থ : তপন কুমার বৈরাগ্য

২নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ
 

ইউরোপের অসুস্থ মানুষ বলা হয় তুরস্ককে।অটোমান সাম্রাজ্যকে ব্যঙ্গ করে রাশিয়ার জার প্রথম নিকোলাস উপহাস  করে
তুরস্ককে বলেছিলেন ইউরোপের অসুস্থ মানুষ।তার এই বলার পিছনে বেশ কিছু কারণ ছিল।অর্থনৈতিক দিক দিয়ে এই দেশটা
বহুদিন পেছিয়ে ছিল।১২৯৯খ্রিস্টাব্দে উসমান গাজী অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এক একজন অটোমান শাসক ছিলেন
দুর্বল।এদের মধ্যে ছিল তীব্র জাতীয়তাবাদ।একজন অসুস্থ মানুষ যেমন ভালোভাবে চলতে ফিরতে পারে না,তুরস্ক দেশটার অবস্থাও
তেমনি হয়েছিল।দেশের প্রগতি উন্নতি সব স্তব্ধ হয়ে গিয়েছিল। দেশটা যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছিল।প্রায় সাতশো বছর দেশটা
অসুস্থ মানুষের মত হয়ে গিয়েছিল।২০১৪খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।২০১৯খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়।
তুরস্ক ,জার্মানি,অস্ট্রিয়া, হাঙ্গেরির পক্ষ নেয়।অস্ট্রিয়ার যুবরাজকে আততায়িরা হত্যা করলে প্রথম বিশ্বযুদ্ধের শুরু হয়। যে 
ঘটনাকে সেরাজেভো হত্যাকান্ড বলে।এই যুদ্ধে তুরস্কের পরাজয় হয়। অটোমান সাম্রাজ্যের শেষ হয়।অসুস্থ দেশটা যেন সুস্থ হতে
থাকে।১৯২২খ্রিস্টাব্দে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের জন্ম হয়। তখন তার নাম হয় তুর্কিয়ে। আগে তুরস্কের রাজধানীর নাম
ছিল  ইস্তাম্বুল।১৯২৩ খ্রিস্টাব্দের ১৩ই অক্টোবর তুর্কিয়ের রাজধানী হয় আঙ্কারা।দেশটা নতুন উদ্যমে কাজ শুরু করে। গড়ে 
ওঠে নতুন নতুন স্থাপত্য শিল্প।দেশের লোকেরা শিখল নানারকম সুস্বাদু খাবার তৈরি করতে।যে সুস্বাদু খাবার এবং স্থাপত্য শিল্প
পৃথিবীর  আর কোথাও দেখা যায় না।একদা যে দেশটার নাম ছিল অসুস্থ মানুষ এখন দেশটা সবচেয়ে বেশি সুস্থ।

 

Comments :0

Login to leave a comment