দীপাবলি আসতে আর মাত্র কয়েক দিন বাকি, এরই মধ্যে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বাতাসের গুণমান মারাত্মকভাবে কমে গেছে। যার ফলে সেখানে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (জিআরএপি) কার্যকর করা হয়েছে। দিল্লিতে সোমবার গড় বায়ু গুণমান সূচক ৩২৪-এ পৌঁছায়—যা বাতাসের গুণমান সূচকের ‘খুব খারাপ’ শ্রেণির অন্তর্ভুক্ত। ফলত, বায়ু গুণমান ব্যবস্থাপনা কমিশন পুরো এনসিআর জুড়ে অবিলম্বে দ্বিতীয় পর্যায়ের বিধিনিষেধ আরোপ করেছে।
জিআরএপি-২'র আওতায় বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, যার মধ্যে রয়েছে যান্ত্রিক বা ভ্যাকুয়াম পদ্ধতিতে রাস্তা পরিষ্কার ও জল ছিটানো, ব্যক্তিগত যানবাহনের ব্যবহার নিরুৎসাহিত করতে পার্কিং ফি বাড়ানো, এবং মেট্রো পরিষেবা ও সিএনজি ও বৈদ্যুতিক বাস বৃদ্ধি করা।
দিল্লিতে সাধারণত অক্টোবরের শুরুতেই ধোঁয়াশার মরশুম শুরু হয়ে যায়, তবে এ বছর বর্ষার কারণে বৃষ্টিপাত এবং ভূপৃষ্ঠের ওপর দিয়ে শক্তিশালী বাতাসে বয়ে যাওয়ার কারণে আকাশ পরিষ্কার ছিল।
তবে এল নিনো প্রভাবে এ বছর দূষণ আরও ভয়াবহ হয়ে উঠতে পারে, এই প্রভাব বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনকে ব্যাহত করে বলেও মনে করা হচ্ছে। বিশেষ করে, এল নিনো দূষণ বাড়িয়ে দেয় বলেই পরিচিত।
প্রতি বছর প্রতিবেশী পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশের কৃষকরা ফসলের অবশিষ্টাংশ পোড়ানো শুরু করলে দিল্লি-এনসিআর-এ শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি হয়। তখন জিআরএপি-র তৃতীয় ও চতুর্থ পর্যায় কার্যকর হয়, যার মধ্যে দিয়ে দূষণ নিয়ন্ত্রণের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়।
Delhi air quality drops
বায়ুর গুণমান ‘খুব খারাপ’ পর্যায়ে নেমে যাওয়ায় দিল্লিজুড়ে কার্যকর দূষণ নিয়ন্ত্রণ বিধি
×
Comments :0