Biman Basu

সুস্থ হয়ে উঠছেন বিমান বসু, জানালেন সেলিম

রাজ্য

প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু গত তিন দিন ধরে দিল্লির একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। 
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন যে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাঁর পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি সুস্থ হয়ে উঠছেন। উদ্বেগের কারণ নেই। 
সেলিম জানান, বিমান বসুর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চিকিৎসকরা বারণ করেছেন।

Comments :0

Login to leave a comment