পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে যুবকের মৃত্যু। সিকিমের ওখরে হয়ে ফালুট পেরিয়ে সান্দাকফুর দিকে যাওয়ার সময় মৃত্যু হয়েছে ২৬ বছরের প্রিয়তোষ অধিকারীর। কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা। চার বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে বেরিয়েছিলেন প্রিয়তোষ। সঙ্গে ছিলেন একজন সিকিমি গাইডও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাতের দিকে দুর্গম পাহাড়ি পথেই তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, পাঁচ জনের দলটি সিকিমের ওখরে হয়ে ফালুটে পৌঁছেছিল। সেখান থেকে সান্দাকফুর উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু দুর্গম পাহাড়ি পথে রাত নামার পরই বিপত্তি ঘটে। আচমকাই মৃত্যু হয় প্রিয়তোষের। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পৌঁছতেই দুর্গম এলাকা থেকে দেহ উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়। সান্দাকফু ও মানেভঞ্জনে থাকা পর্যটন দফতরের টিম এবং ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের সদস্যরা সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলার কাজ করছেন। মাত্র ২৬ বছর বয়সে প্রিয়তোষের মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে তুফানগঞ্জে।
Sandakphu
সান্দাকফুতে মৃত্যু তুফানগঞ্জের যুবকের
×
Comments :0