বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। যেই কেন্দ্র গুলোয় ভোট হবে সেই এলাকা গুলোয় আগামীকাল বিকেলের পর থেকে বন্ধ হবে প্রচার। আর প্রচারের শেষ মূহুর্তে প্রচারে ঝড় তুলছেন বামপন্থী প্রার্থীরা। এদিন মূর্শিদাবাদের জলঙ্গী বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী ইউনুস আলি সরকারের সমর্থনে বিশাল বাইক মিছিল হয়। মিছিলে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বালিগজ্ঞ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী আফরিন বেগম। প্রার্থী ইউনুস আলি সরকারও ছিলেন মিছিলে।
এছাড়া রানিনগর, হরিহর পাড়া, ডোমকলেও ব্যাপক প্রচার করছেন সিপিআই(এম) প্রার্থীরা।
এদিন পশ্চিম মেদিনীপুরেও সবং এবং নারায়ণগড়ের দুই সিপিআই(এম) প্রার্থীর সমর্থনে রোড শো করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান বসুর নেতৃত্বে সবং এর বটচারা থেকে দশগ্রাম পর্যন্ত হয় রোড শো। সবং কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী নকুল চন্দ্র বেরা ও নারায়ণগড় কেন্দ্র সিপিআই(এম) প্রার্থী তাপস সিনহার সমর্থনে হয় এই মিছিল। সবং এর তিনটি গ্রাম পঞ্চায়েত ও নারায়নগড়ের একটি গ্রামপঞ্চায়েত এর বর্ডার ধরে এই রোড শোতে মানুষের ঢল নামে।
Comments :0