খাস কলকাতায় স্কুলে ভাঙচুড়। গড়িয়াহাটের কমলা চ্যাটার্জি স্কুলে ভাঙচুড়ের ঘটনা ঘটেছে শনিবার ভোরে। অভিযোগ স্কুলের গেট টোপকে ভিতরে ঢুকে ভাঙচুড় চালিয়েছে একদল দুষ্কৃতি। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে তাদের মূল বিল্ডিংয়ের পাশাপাশি আরও একটা জায়গা ভাড়া নেওয়া হয়েছে যেখানে প্রাথমিক এবং মাধ্যমিকস্তরের ক্লাস হয়। ওই ভাড়া নেওয়া জায়গায় এই ঘটনা ঘটেছে বলে খবর। স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একদল যুবক স্কুলের ভিতর গেট টোপকে ঢুকে ভাঙচুড় চালাচ্ছে।
গোটা ঘটনা পুলিশে জানানোর পাশাপাশি জেলা স্কুল পরিদর্শককেও জানানো হয়েছে।
Kamala Chatterjee
কমলা চ্যাটার্জি স্কুলে দুষ্কৃতি তান্ডব
×
Comments :0