জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির। তমলুক হাসপাতালে তাঁর ময়নাতদন্তের পর প্রাথমিক ভাবে এই খবর পাওয়া গিয়েছে। চিকিৎসকদের কথায় বেশি পরিমানে বালি এবং নোনা জল ঢুকে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের পক্ষ থেকে আরও জানাো হয়েছে অল্প সময় জলে ঢুবে থাকলে এই ঘটনা ঘটে না। প্রাথমিক রিপোর্ট বলছে দীর্ঘ সময় জলে ডুবে ছিলেন রাহুল। ফুসফুস, শ্বাসনালি, খাদ্যনালি থেকে প্রভুর পরিমানে নোনা জল এবং বালি পাওয়া গিয়েছে।
দিঘা সংলগ্ন তালসারি বিচে শুটিং চলাকালিন মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির। প্রোডাকশন টিমের দাবি প্যাক-আপ হওয়ার পর রাহুল এবং তার অভিনেত্রী সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে। তাকে নিষেধ করলেও তিনি তা শোনেননি। প্রোডাকশন ম্যানেজারের কথায় বালিতে পা আটকে যায় রাহুলের। তারপর সমুদ্রের ঢেউ আসায় ডুবে যান তিনি। স্থানীয় নুলিয়া জানিয়েছেন দুজনেই জলে ডুবে যায়। প্রথমে অভিনেত্রীকে উদ্ধার করা হয়। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে রাহুলকে উদ্ধার করা হয়। উল্লেখ্য নুলিয়ার কথা সাথে মিলছে না ময়নাতদন্তের রিপোর্ট।
তাঁকে উদ্ধার করে ওড়িশার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়েছেন অভিনেতার ‘ব্রডডেথ’ হয়েছে। সেখান থেকে অভিনেতাকে দিঘা স্টেটজেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছায় দিঘা কোস্টাল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি অস্বাভাবিক মৃত্যু। শ্যুটিংয়ের সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Rahul Arunoday Banarjee
দীর্ঘ সময় জলে ডুবে থাকার জন্য মৃত্যু রাহুলের, দাবি ময়নাতদন্তে
×
Comments :0