INDIA leaders met President

রাষ্ট্রপতিকে স্মারকলিপি ‘ইন্ডিয়া’-র, ধরপাকড়ের তীব্র নিন্দা বেবির

জাতীয়

রাষ্ট্রপতি ভবনে ‘ইন্ডিয়া’ প্রতিনিধিদল।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চের নেতারা। নির্বাচন কমিশনকে দিয়ে বেআইনি এসআইআর’র মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন। জানানো হয়েছে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি।
শুক্রবার, ৯ অক্টোবর, রাতে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে একথা জানিয়েছেন বিরোধী দলগুলির নেতৃবৃন্দ। 
প্রতিনিধিদলে ছিলেন লোকসভা দলনেতা রাহুল গান্ধী, সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বিরোধী নেতৃবৃন্দ। বাইরে তখন অবস্থান চালাচ্ছেন বিরোধী অন্য নেতানেত্রীরা।
এদিকে পরে এইচকেএস ভবনে সাংবাদিক সম্মেলন করে এসএফআই নেত্রী ঐশী ঘোষকে সঙ্গে নিয়ে বেবি আগামীকাল, ১০ অক্টোবর্য দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের কর্মসূচিকে সমর্থন জানিয়েছন ফের। জমায়েত আটকাতে দেশজুড়ে চলছে ধরপাকড়, বন্ধ করা হয়েছে দিল্লিগামী একের পর এক ট্রেন, দিল্লি সীমান্তে মোতায়েন করা হয়েছে বিএসএফ, ইন্টারনেট বন্ধ রাখার ঘোষণাও করা হয়েছে। এই দমননীতির কড়া নিন্দা করে বেবি বলেছেন যে কারও ক্ষমতা অসীম নয়। একা জ্ঞানেশ কুমারকে বাঁচাতে সরকার একের পর এক বেআইনি কাজ করে চলেছে। শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো মৌলিক অধিকার। 
এদিকে রাষ্ট্রপতি ভবনের সামনে রাহুল গান্ধী বলেছেন, রাষ্ট্রপতি মন দিয়ে শুনেছেন আমাদের অভিযোগ। ‘ভোটচুরি’-র অভিযোগ সম্পর্কে তিনি একমত। তিনি আমাদের প্রমাণ দিতে বলেছেন যাতে পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। তাঁকে জানানো হয়েছে যে বহু প্রমাণ রয়েছে। সময় মতো তাঁকে পরবর্তী নথি দেওয়া হবে।
এদিন রাষ্ট্রপতির কাছে প্রতিনিধি দলে ছিলেন প্রতিনিধি দলে ছিলেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, সমাজবাদী পার্টির নেতা রাজীব রাই, এনসিপি (এসপি) নেতা সুপ্রিয়া সুলে, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, আরজেডি নেতা মনোজ ঝা। 
টানা চারদিন দিল্লিতে চলছে বিক্ষোভ। গত মঙ্গলবার নির্বাচন কমিশন দপ্তরে যাওয়ার পথে আটক করা হয় বিরোধী নেতানেত্রীদের। পরের দিন ফের বিক্ষোভ হয়েছে। এদিকে দিল্লি পুলিশ গোটা রাজদাণী শহরকে দুর্গ বানিয়ে রেখেছে। কিন্তু জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি থেকে নড়ছেন না বিরোধী নেতানেত্রীরা। 
শনিবার যন্তরমন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। সমর্থন জানিয়েছে এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠন সমূহ। প্রতিবাদে শামিল তাকছে ডিওয়াইএফআই’র মতো যুব সংগঠনগুলিও। 
এদিন রাষ্ট্রপতিকে লিখিত স্মারকলিপিও পেশ করেছে ‘ইন্ডিয়া’ মঞ্চ। তাঁরা জানিয়েছেন যে রাষ্ট্রপপতি বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

Comments :0

Login to leave a comment