যন্তর মন্তরের ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শুক্রবার রাত ১০টা থেকে বন্ধ করে দেয়াও হবে ইন্টারনেট পরিষেবা। ১০ অক্টোবর যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে সতর্কতা জারি করা হয়েছে। এর অংশ হিসেবে ভারতীয় রেল নতুন দিল্লি ও হযরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানো সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে। চিল্লা সীমান্তে দিল্লি ও নয়ডা পুলিশের পাশাপাশি বিএসএফ (BSF)-কে মোতায়েন করা হয়েছে এবং রাত ৯টা থেকে ওই সীমান্ত এলাকাটি সিল করে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি, সিলমপুর ও গোকলপুরীতে পুলিশ ‘মক ড্রিল’ বা মহড়া চালিয়েছে। ট্রেন বাতিল ও মেট্রো স্টেশন বন্ধ রাখার মতো বিধিনিষেধের যৌক্তিকতা ও মাত্রার বিষয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে এবং বিক্ষোভের অধিকার ও অত্যাবশ্যকীয় পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষের প্রবেশাধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর জোর দিয়েছে। পাশাপাশি, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিগামী ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ না করা এবং দিল্লি মেট্রো স্টেশনগুলি বন্ধ না রাখতে শুক্রবার কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সর্বোচ্চ আদালত কেন্দ্রকে নির্দেশ দিয়েছে যে জনদুর্ভোগ এড়াতে আনুপাতিকতার নীতি মাথায় রেখে নিয়ন্ত্রিতভাবে এই পরিষেবাগুলো চালু রাখা হয়।
নিয়ন্ত্রণ মানেই সম্পূর্ণ নিষেধাজ্ঞা নয়—আদালতের এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে ভারতের সলিসিটর জেনারেল আশ্বাস দিয়েছেন যে, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ন্ত্রিতভাবে পরিষেবা চালু রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলবেন।
পাশাপাশি, সর্বোচ্চ আদালত কেন্দ্রকে নির্দেশ দিয়েছে যে এই বিধিনিষেধ সংক্রান্ত নির্দেশিকা বা পরামর্শের বিষয়টি যেন যথাযথভাবে প্রচার করা হয় এবং সাধারণ মানুষকে কোনও ভোগান্তির শিকার হতে না হয় সেদিকে সরকারকে নজর দিতে হবে।
বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে কর্তৃপক্ষের আরোপিত বিধিনিষেধকে চ্যালেঞ্জ জানিয়ে সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি ও অন্যান্য আবেদনকারীর দায়ের করা মামলার শুনানি করেন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত একটি বেঞ্চ।
অপরদিকে, সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই বিধিনিষেধ ও ধরপাকড়ের অভিযোগের সমালোচনা করেছেন এবং যন্তর মন্তরের উদ্দেশ্যে মিছিল করার বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন ।
Jantar Mantar protest 2.0
রাত ১০টার পর বন্ধ ইন্টারনেট পরিষেবা, কেন্দ্রকে মাত্রার মধ্যে নিষেধাজ্ঞা জারির নির্দেশ সুপ্রিম কোর্টের
×
Comments :0