হাসনাবাদ জুড়ে সাদা বালি ও মাটি মাফিয়াদের বিরুদ্ধে অবশেষে নড়েচড়ে বসলো পুলিশ। গত বুধবার চিমটা ভবানীপুর ফেরিঘাটে অভিযান চলে মাটি পাচারকারীদের বিরুদ্ধে। একটি জেসিবি ও মজুত করা মাটি বাজেয়াপ্ত করা হয়। শুক্রবার নদীর সাদা বালি পাচারকারীদের বিরুদ্ধে চলে অভিযান। তিনটি নৌকা বাজেয়াপ্ত করা হয় এবং ৬জনকে গ্রেপ্তার করা হয়।
বসিরহাট পুলিশ জেলার হাসনাবাদ থানার ডাঁসা নদীর বাইনারা ফেরিঘাটের কাছে এদিন অবৈধভাবে সাদা বালি তোলার বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এই অভিযানে সাদা বালি বোঝাই তিনটি নৌকা বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছ’জনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাঁসা নদীর বাইনারা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে সাদা বালি তোলা হচ্ছে বলে খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় বালি বোঝাই তিনটি নৌকা আটক করেন পুলিশকর্মীরা। সেই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছ’জনকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে বালি তোলার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
Hasnabad
হাসনাবাদে বালি বোঝাই তিনটি নৌকা বাজেয়াপ্ত, গ্রেপ্তার ৬
×
Comments :0