পাকিস্তানের একটি ৩ তলা বাড়ির ছাদ ধসে শিশু মহিলা সহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে পড়ে আরও ৬ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা ধস সরিয়ে তাঁদের জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বুধবার রাতে লাহোর শহরের হরবংশপুরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানের সংবাদ মাধ্যমকে লাহোর পুলিশের ডেপুটি কমিশনার মহম্মদ আলি ইজাজ জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল। তিন তলা বাড়িটির ওপরের তলা থেকে শুরু করে একে একে সবকটি তলা নিচে ভেঙে পড়ে। ধসে প্রায় ২০ জন আটকে পড়ে। ধ্বংসস্তূপের নিচে এখনও দুই তিনজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাঁদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কম। তবে বাড়িটি ধসে পড়ার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
Building Collapses in Lahore
পাকিস্তানে বাড়ি ধসে নিহত ১১
×
Comments :0