Two workers Bodie recovered in Gujarat

গুজরাটে পুড়ে যাওয়া গাড়ির মধ্যে থেকে দুই শ্রমিকের দেহ উদ্ধার, গ্রেপ্তার ২

জাতীয়

গুজরাটের আমরেলি জেলার লিলিয়া অঞ্চলের গুন্দারান গ্রামের কাছে একটি পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে মধ্যপ্রদেশের দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।
পুলিশের বয়ান অনুযায়ী,  ওই দুই শ্রমিক একটি যাত্রীবাহী গাড়ির ভেতর ঘুমিয়ে ছিলেন। আর্থিক বিরোধের জেরে অভিযুক্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
একজন অধিকর্তা জানান, "মঙ্গলবার রাতে গুন্দারান গ্রামের বাইরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী গাড়িটিতে আগুন লেগে যায়, যার ফলে  গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ভেতরে ঘুমিয়ে থাকা দুই ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।"
ঘটনার পরপরই লিলিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রমান সংগ্রহের জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) টিমকেও ডাকা হয়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
লিলিয়া থানার এক অধিকর্তা জানিয়েছেন,  ঘটনাই যারা নিহত হয়েছেন তাদের একজনের নাম রবি কমলেশ ভাই বাঘেল (১৬) এবং অপরজন নিতিন রামসিংহ পাচায়া (২১)।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটির প্রায় ৬০,০০০ টাকা বকেয়া পাওনা নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা সেটিতে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্তদের নাম বিনোদ ভারসাংভাই দোদিয়ার এবং রাজু গোবর্ধনভাই দোদিয়ার।
লিলিয়া থানার এক অধিকর্তা জানান, "অভিযুক্তরা যখন গাড়িতে আগুন দেয়, তখন ভেতরে যে দুজন যুবক ঘুমিয়ে ছিলেন সে বিষয়টি তারা জানত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।"
নিহতদের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিনোদ ভারসাংভাই দোদিয়ার ও রাজু গোবর্ধনভাই দোদিয়ারের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
লাঠি ডিভিশনের ডেপুটি এসপি বিস্ময় মানসেতা-সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে এই ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
 

Comments :0

Login to leave a comment