Weather

দীপাবলীর পরেই বদলাবে আবহাওয়া! সপ্তাহান্তে নামবে পারদ, বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

রাজ্য

দীপাবলীর পর থেকেই ধীরে ধীরে বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। চলতি সপ্তাহের শেষ থেকেই তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি এবং উত্তরবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ফলে সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে বিক্ষিপ্ত বৃষ্টির মুখোমুখি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবার সকাল থেকেই মেঘে ঢাকা কলকাতার আকাশ। কোথাও কোথাও শুরু হয়েছে হালকা বৃষ্টিও। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় মুরাসুর সরাসরি প্রভাব পড়েনি কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে। শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে ৮ নভেম্বর পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে তার মধ্যেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে ৯ নভেম্বর, সোমবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দীপাবলীতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টিও শুরু হয়েছে। 
পূর্বাভাস অনুযায়ী ১২ নভেম্বর, বৃহস্পতিবারের পর থেকে রাজ্যে ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে। সেই সময় থেকেই তাপমাত্রার পরিবর্তন হতে থাকবে। অর্থাৎ, আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি, তারপর পারদ পতন এবং পরবর্তী সময়ে ফের গরমের সম্ভাবনা সব মিলিয়ে আগামী কয়েক দিন আবহাওয়ায় ওঠানামা চলবে।

Comments :0

Login to leave a comment