Durga Puja Special Trains

পুজোয় স্পেশাল ৫১ টি ট্রেন শিয়ালদহ ডিভিশনে

রাজ্য

দুর্গাপুজোয় শিয়ালদহ মেন, নর্থ ও সাউথ- তিন সেকশনেই স্পেশাল ট্রেন চালানো হবে। তার সঙ্গে লেট নাইট ট্রেন সার্ভিস অর্থাৎ রাতের ট্রেন সার্ভিসও রয়েছে। শারদোৎসবে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে শিয়ালদহ মেন ও উত্তর শেকশনে ২২ টি শিয়ালদহ দক্ষিণ সেকশনে ১৬টি এবং সন্ধ্যায় ১৩টি স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল। বুধবার পূর্ব রেলের তরফে বলা হয়েছে উৎসবের দিনগুলিতে শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ৫১ টি ট্রেন চলবে। 
দুর্গাপূজা ও ছট পূজার সময় যাত্রীর সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে, পূর্ব রেল ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ১ হাজার ৩৫৪টি বিশেষ ট্রেন চালানো হবে বলে ঘোষণা করেছে। উৎসবের ভিড় সামাল দিতে রেল কর্তৃপক্ষ রাতের শহরতলি বা লোকাল ট্রেনের পরিষেবা বাড়িয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) শিবরাম মাঝির মতে, এই দুই মাসের জন্য ১ হাজার ৩৫৪টি বিশেষ ট্রেন চলবে। তিনি আরও জানান , দুর্গাপূজার সময় রাতের বিশেষ শহরতলি ট্রেন পরিষেবার সংখ্যা ৬১.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ে ৩৯টি পরিষেবা চালু থাকলেও, এবার ১৭ থেকে ২১ অক্টোবরের মধ্যে মোট ৬৩টি পরিষেবা চালানো হবে।
১৭ থেকে ২১ অক্টোবর হাওড়া, ব্যান্ডেল, তারকেশ্বর, চন্দনপুর, নৈহাটি ও বর্ধমান রুটে ১২টি অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। রেল সূত্রে খবর, হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে এবং ডানকুনি হয়ে বর্ধমান পর্যন্ত বিশেষ ট্রেন চালানো হবে। পাশাপাশি হাওড়া-ব্যান্ডেল, শ্রীরামপুর-তারকেশ্বর, ব্যান্ডেল-নৈহাটি এবং হাওড়া-চন্দনপুর রুটেও অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মূলত রাতের দিকে যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

 

 

 

 

 

 

 

Comments :0

Login to leave a comment