অভিনেত্রী দিয়া মির্জাকে দিয়ে সামাজিক সচেতনতা প্রসারের ভিডিও তৈরি করেছিল বৃহণ্মমুম্বাই কর্পোরেশন। হঠাৎ সেই ভিডিও নামিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টে কড়া সমালোচনার মুখে পড়েছে এই সিদ্ধান্ত।
বিষয়টি নিয়ে এক প্রশ্নে মঙ্গলবার, ৩ অক্টোবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ বললেন, ‘‘ছোট্ট বিষয়।’’ তাঁর সংযোজন, ‘‘বৃহণ্মমু্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভিডিও বাছাই করার অধিকার রয়েছে।’’
অভিনেত্রী দিয়া মির্জাকে দিয়ে ভিডিও-তে রাস্তাঘাটে পরিবেশ বান্ধব দিওয়ালি পালনের বার্তা দেওয়ানো হয়। বাজি ফাটানোর ক্ষেত্রে শহরের বিপজ্জনক দূষণ স্তর খেয়ালে রাখাতে বলা হয় ভিডিও-তে। সোশাল মিডিয়ায় ভিডিও ছড়ানোও হয়। রাজনীতিবিদদের একাংস এই ভিডিও নিয়েই তির্যক মন্তব্য শুরু করেন।
এদিকে ভিডিও নামিয়ে দেওয়ার বিরুদ্ধে বম্বে হাইকোর্টে দায়ের হয় মামলা।
এদিকে বম্বে হাইকোর্টের দুই বিচারপতি গিরীশ কুলকার্ণি এবং নীলা গোখলের বেঞ্চ রাজনীতিবিদদের একাংশের তির্যক মন্তব্য এবং তার জেরে ভিডিও নামিয়ে দেওয়ার ঘটনায় অসন্তোষ জানায়। বলা হয়, ‘সংবিধানের প্রতি মানুষের আস্থা রাখার চেষ্টা করা উচিত।’
এদিন প্রশ্নের মুখে ফড়নবিশ আবার বলেন, দিয়া মির্জা অভিনেত্রী হলেও রাজনীতিবিদ নন। আমার স্তরের বিষয় এটি নয়!
Comments :0