Ladki Bahin Scam Maharashtra

মহারাষ্ট্রে আর্থিক সহায়তা প্রকল্পে বাদ লক্ষ লক্ষ নাম, মহিলা সমিতির বিশাল সমাবেশ মুম্বাইয়ে

জাতীয়

মহারাষ্ট্রের ‘লড়কি বহিন যোজনা’ পাওয়ার যোগ্য মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা পুনরায় চালুর মঙ্গলবার দাবিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি (এআইডিডব্লিউএ) ‘মহামোর্চা’-র আয়োজন করেছিল। মহারাষ্ট্রের সরকার এই আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে। মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত ওই সমাবেশে বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সহ-সভাপতি মরিয়ম ধাওলে এবং প্রবীণ মহিলা নেত্রী বৃন্দা কারাত সহ নেতৃবৃন্দ।
মহারাষ্ট্রে ‘মুখ্যমন্ত্রী মাজি লড়কি বহিন যোজনা’ প্রকল্পটি ২০২৪ সালের জুন মাসে এই প্রকল্পটি চালু করা হয়। তবে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)-র তৈরি একটি প্রতিবেদনে জানা গেছে, প্রথমে এই প্রকল্পের আওতায় সব অংশের মহিলারা সুবিধা পাবেন বলা হলেও, মহারাষ্ট্র সরকার এই যোজনার জন্য যাচাইকরণ করার পর, এই প্রকল্পের ৯২ লক্ষেরও বেশি সুবিধাভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ও বিধানসভা নির্বাচনের আগে বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডারে সব মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো। তবে, এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। একদিকে যেমন বহু মহিলাই নাম বাদ দেওয়া হয়েছে সুবিধাভোগীর তালিকা থেকে তেমনি অপরদিকে যাদের নাম রয়েছে তাদের ও অনেকে এই সহায়তা পাচ্ছেন না বলে জানা যাচ্ছে। ফলত, বিভিন্ন জায়গায় বিক্ষোভে নামতে ও দেখা যাচ্ছে তাদের। তবে ঠিক কী কারণে সুবিধাভোগীর নাম বাদ দেওয়া হলো সেই কারণও জানায়নি সরকার।

Comments :0

Login to leave a comment