নতুনপাতা | বলতে পারো
উত্তর
অমল কর
২৭ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ
জিজ্ঞাসা
১. ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বশেষ নতুন রেকর্ড কি? তাঁর আন্তর্জাতিক গোল কতগুলো?
২. ভারতের ফুটবল প্লেয়ার্স এসোসিয়েশনের মতে ২০২৫ সালে সেরা ফুটবলার, বর্ষসেরা মহিলা প্লেয়ার ও কোচ এবং ISL ও IWL চ্যাম্পিয়ন কোন্ দল?
৩. নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা আন্দোলনে মোট কতবার জেলবন্দি হন?
৪. কাজী নজরুল ইসলাম মোট কত গান লিখেছেন, কত গানে সুর দিয়েছেন,কত রাগ ও কত তাল স্রষ্টা?
৫. ১লা সেপ্টেম্বর শান্তি মিছিল পালনের তাৎপর্য কি?
৬. কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়-এর কতগুলো কাব্যগ্রন্থ প্রকাশিত? তাঁর প্রাপ্ত সেরা পুরস্কার কোনটি?
জিজ্ঞাসা
১. ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসের দলের হয়ে ২০২৩-২০২৬ পর্যন্ত মোট ১০৪ টি গোল করে রেকর্ড করেন। তাঁর আন্তর্জাতিক গোল ৯৭৮ টি।
২. ভারতের ফুটবল প্লেয়ার্স এসোসিয়েশনের মতে ২০২৫
বর্ষে সেরা ফুটবলার লাললিয়ান ছাংতে;বর্ষসেরা মহিলা প্লেয়ার মনীষা কল্যাণ; বর্ষসেরা কোচ অ্যান্টনি এন্ড্রুজ; ISLও IWL চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাব ।
৩. নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা আন্দোলনে ১৯২১ থেকে ১৯৩৯ পর্যন্ত মোট ১১ বার প্রেসিডেন্সিতে, আলিপুরে, বহরুমপুরে জেলবন্দি হন। এলগিন রোডে গৃহবন্দি থেকে ১৯৪১ সালে তিনি নিষ্ক্রান্ত হন।
৪. কাজী নজরুল ইসলাম মোট ৩২৪৯ টি(মতান্তরে ৪০০০ টি) গান লিখে প্রায় সব গানেই নিজে সুর দিয়েছেন (কয়েকটি গানের সুরকার কমল দাশগুপ্ত ও নিতাই ঘটক)। তিনি ১৯ টি রাগ ও ১১ টি তাল স্রষ্টা।
৫. ০১/০৯/১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর স্মরণে ১৯৮৩ সাল থেকে প্রত্যেক বছর ১লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের বামফ্রন্ট ও সহযোগী সমভাবাপন্ন মানুষজন বিশ্বজুড়ে যুদ্ধ সন্ত্রাস হিংসা বর্ণবৈষম্য বিভাজন ও অস্ত্রের বিরুদ্ধে মানবিকতার বার্তা ছড়াতে 'যুদ্ধ নয় শান্তি চাই' স্লোগানে শান্তি মিছিলের কর্মসূচি নেয়।
৬. কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় (জন্ম ০২/০৯/২০) মোট ১৪ টি কাব্যগ্রন্থের জনক। তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের জন্য ১৯৮২ সালে রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান।
Comments :0