আলিপুরদুয়ার জেলায় আলুর বাজারে চরম ধস নেমে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। ডুয়ার্স সংলগ্ন বিস্তীর্ণ এলাকার আলুচাষিরা এখন কী করবেন বুঝে উঠতে পারছেন না। পোখরাজ আলুর দাম পাইকারি বাজারে সাড়ে পাঁচ টাকা থেকে সর্বোচ্চ সাত টাকায় বিক্রি করেছেন কৃষক। জেলার বিভিন্ন বাজারে আলুর দর ছিল অত্যন্ত হতাশাজনক।
শামুকতলা, ফালাকাটা এবং আলিপুরদুয়ারের একাধিক বাজারে ৮ টাকা কেজি দরেও আলু কেনার খরিদ্দার নেই। অনেক কৃষক বাধ্য হয়ে বিক্রি না হওয়া আলু বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন।
অথচ মাত্র দু’দিন আগেও জেলার বাজারে আলুর দাম ছিল ২ থেকে ৩ টাকা বেশি। প্রতি বছর এই সময়ে লাল আলু ১৮ টাকা এবং সাদা আলু ১৪ টাকা কেজি দরে বিক্রি হয়। সেখানে এবার দাম একেবারে তলানিতে ঠেকেছে।
আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের দাবি, রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে তাঁদের আশঙ্কা।
আলুচাষি পিন্টু দেবনাথ বলেন, বুনো হাতির উপদ্রবের কারণে লাভজনক ফসল চাষ করা যায় না। তার উপর আলু চাষ করেও যদি এমন ক্ষতির মুখে পড়তে হয়, তাহলে কৃষকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। পাঁচ বিঘা জমিতে আলু চাষ করে তিনি এখন চরম দুশ্চিন্তায়।
Potato Price
বাজারে ধস, আলিপুরদুয়ারে চরম দুশ্চিন্তায় আলুচাষিরা
যত্ন করে চাষ করেছিলেন আলুর। এখন সেই কৃষকরাই হতাশায়। ছবি: শম্ভুচরণ নাথ
×
Comments :0