মণ্ডা মিঠাই
নতুনপাতা
ভাষার পর্যটন
সৌরভ দত্ত
২২ ফেব্রুয়ারি ২০২৬, বর্ষ ৩
ভাষা মানে অঙ্গীকার।আনুমানিক সপ্তম শতাব্দীতে (৬৫০ খ্রিঃ) মাগধী প্রাকৃত বা গৌড়ীয় প্রাকৃত থেকে বিবর্তিত হয়ে অপভ্রংশের মাধ্যমে সৃষ্টি হল বাংলা ভাষা। এটি প্রায় ১৩০০ বছরের পুরনো ইতিহাস বহন করে, যার প্রাচীনতম লিখিত নিদর্শন হলো চর্যাপদ।বৌদ্ধ সহজিয়াদের সাধনগীতি। তারপর ধীরে ধীরে বিবর্তিত বাংলা ভাষায় নতুন ডিসকোর্স তৈরি হচ্ছে প্রতিনিয়ত।ভাষা কি শুধু মানুষের না মানবেতর প্রাণী । প্রকৃতি, পরিবেশেরও অংশ ভাষা।ভাষাকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ দিবস। পাখির ভাষা সুমিষ্ট। সান্ধ্য জ্যোৎস্নার ভাষা স্নিগ্ধ। গাছেদের ভাষার হিল্লোল ঘুম পাড়িয়ে দেন পথিককে।নদীর জলের ভাষায় মিশে আছে কলকল ছন্দময় অভিব্যক্তি যা গভীর অনুভববেদ্য। পাহাড়ের ভাষা সৌন্দর্যময়।কৃষকের ভাষা তেভাগার গান। মেহনতী শ্রমিকের ভাষা প্রতিবাদী স্লোগান। শহিদের ভাষার আর্তবর মনে অভিঘাত আনে। মৌলবাদ-ফ্যাসিবাদের ভাষা ভয়াল ভয়ঙ্কর।ধর্ষিতার ভাষা ক্রন্দনরত ও ক্রোধে উন্মত্ত।ছাত্র-যুবর ভাষা প্রতিরোধী, দুঃসাহসী।মাঝি মাল্লাদের ভাষা ভাটিয়ালি সুর। ফেরিওয়ালার ভাষা চিত্তাকর্ষক। বাংলা ভাষাকে ঘিরে জন্ম হয়েছিল বাংলাদেশ রাষ্ট্রের। ভালোবাসার ভাষা মিষ্টি মধুর। যৌনতার ভাষা আলিঙ্গন বদ্ধ। পৃথিবীর বিপুল বিস্ময়কর জীববৈচিত্র্যর মধ্যে ভাষার বিচিত্রতা লুকিয়ে রয়েছে। ভারতে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ও এই বৈপরীত্য চোখে পড়ে।যেমন বাংলা সাহিত্যের মধ্যে হাজার মণিমাণিক্যের বিপুল সম্ভার চমকিত করে আসমুদ্র হিমাচল বাঙালিকে।
Comments :0