রাজ্য বাজেটে কর্মসংস্থানের কোনও লক্ষ্য ঘোষিত হলো না। মাইক্রো ফিনান্স, পরিযায়ী শ্রমিকের কথাও কিছু নেই। ৪০৬,০৮৪.১৭ কোটি টাকার বাজেট ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মোট খরচের লক্ষ্য জানানো হয়েছে।
অনুমান মতোই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা করে বাড়ল ভোটের আগে।
বাংলার যুব সাথী প্রকল্প চালু। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ৫ বছর ১৫০০ টাকা দেওয়া হবে। ২১-৪০ বছরের যুবদের জন্য। ভোট মেটার পর, ১৫ আগস্ট থেকে চালু হবে এই প্রকল্প।
১ এপ্রিল ২০২৬ থেকে ৪℅ ডিএ। বকেয়া রয়েছে ৪০ শতাংশ। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট ৩১ মার্চের মধ্যে বকেয়ার ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছে।
অর্থ দপ্তরের রাষ্ট্র মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট ভাষণে বলেছেন যে ক্ষেতমজুর দের জন্য বছরে ২ কিস্তি তে ৪০০০ টাকা দেওয়া হবে। দু' মরশুমে চাষের সময় দেওয়া হবে এই টাকা।
সিভিক পুলিশ, ভলান্টিয়ারদের বেতন ১০০০ টাকা বৃদ্ধির প্রস্তাব।
State Budget 2026
বাজেট ভাষণে কর্মসংস্থানের লক্ষ্য নেই
×
Comments :0