বাজেটের মুখেও ডোানল্ড ট্রাম্পের ছায়া। এবার আমেরিকার রাষ্ট্রপতি দাবি করেছেন যে তাঁর কথাতে ভারত ইরানের থেকে তেল কেনা বন্ধ করেছে। ওয়াশিংটনে ট্রাম্পের এই দাবি ঘিরে নীরব রয়েছে মোদী সরকার।
রবিবার বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন। তার কিছু আগেই ট্রাম্পের দাবি সহ ভিডিও প্রকাশ করা হয়। ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গেও কথা চলছে। তবে ভারত রাজি হয়েছে। ইরানের বদলে ভেনেজুয়েলার তেল নেবে।
বারবার কিভাবে ভারতের অভ্যন্তরীণ নীতি ঠিক করার দাবি জানিয়ে চলেছেন আমেরিকার রাষ্ট্রপতি সেই প্রশ্নে ফের তোলপাড় শুরু হয়েছে।
বাজেটের আগে অর্থ নৈতিক সমীক্ষায় আন্তর্জাতিক বাজারে টালমাটালের সম্ভাব্য প্রভাব বিবেচনায় রাখা হয়েছে। ট্রাম্প প্রশাসন এর আগে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে রাশিয়ার থেকে তেল কেনায়।
ট্রাম্পের দাবি, তাঁর হুমকিতে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেছে। ভারত ঘুরিয়ে ফিরেয়ে এমন দাবি অস্বীকার করলেও দেখা গিয়েছে রাশিয়ার থেকে আমদানি কমিয়ে দেওয়া হয়েছে।
ভেনেজুয়েলায় রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণের পর ট্রাম্পের দাবি সেদেশ এখন আমেরিকার দখলে। ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ যদিও সে দাবি মানতে নারাজ। এদিকে ডেলসি গত শুক্রবার নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন বলে খবর। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
কিন্তু ট্রাম্প চীনের প্রশ্নে ব্যবস্থা নলেই পালটা ব্যবস্থা নিচ্ছেন সেদেশের রাষ্ট্রপতি শি জিনপিঙ। ভারতকে বারবার হুমকি মুখে ফেলে শুল্ক বাড়িয়ে নেওয়ার ঘটনার পরও মোদী সরকার চুপ কেন উঠছে সে প্রশ্ন। ভারতের পেট্রোলিয়াম কেনার সিদ্ধান্ত কি ওয়াশিংটনে বসে ঠিক হবে, উঠছে সে প্রশ্নও।
Trump Delhi Oil
বাজেটের মুখে ট্রাম্পের ছায়া, ইরানের থেকে তেল কেনা বন্ধ করানোর দাবি
×
Comments :0