KMC

কলকাতা কর্পোরেশনে সংরক্ষণের খসড়ায় মহিলাদের ৭০টি ওয়ার্ড

কলকাতা

কলকাতা কর্পোরেশনের ভোটে আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করেছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল ইলেকশন বিধি অনুযায়ী এই তালিকা প্রকাশ করা হয়েছে। কোন কোন ওয়ার্ড মহিলা সংরক্ষিত, কোন ওয়ার্ড তপশিলি জাতি অন্তর্ভুক্ত তা রয়েছে এই তালিকায়। 


তালিকা অনুযায়ী ২০৯টি ওয়ার্ডের মধ্যে মোট ৭০টি আসন মহিলা সংরক্ষিত। যার মধ্যে ৬৬টি ওয়ার্ড সাধারণ বিভাগের মহিলাদের, ৪টি ওয়ার্ড তপশিলি জাতির মহিলাদের জন্য। 
মোট ৮টি ওয়ার্ড তপসিলি জাতির জন্য সংরক্ষিত। ১৩১টি ওয়ার্ড অসংরক্ষিত রাখা হয়েছে খসড়া প্রতিবেদনে। 
কলকাতা কর্পোরেশনের তরফে জানানো হয়েছে যে এই তালিকা খসড়া। রাজনৈতিক দল গুলি ও সাধারণ মানুষ তাঁদের অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগ জানানোর জন্য ২ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Comments :0

Login to leave a comment