সুপ্রিম কোর্টের ডিএ রায়কে স্বাগত জানালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায়ে জানিয়েছে ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ দিতে হবে। এদিন সেলিম বলেন, ‘ডিএ রায়কে স্বাগত জানাচ্ছি। তৃণমূল সরকার আইনের ধার ধারে না। আদালতের একাধিক রায়কে এই সরকার প্রয়োগ করেনি। ডিএ সংক্রান্ত হাইকোর্টের রায়কে তারা মান্যতা দেয়নি।’
১২ ফেব্রুয়ারি সর্বভারতীয় ধর্মঘটের প্রসঙ্গ টেনে সেলিম বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের আছে আবেদন সেই ধর্মঘটে অংশ নেওয়ার জন্য।’
সেলিম বলেন, ‘ডিএ নিয়ে অনেক আন্দোলন হয়েছে। মমতা বলেছিল ডিএ অধিকার নয়। আদালত বলেছে ডিএ অধিকার।’ এদিন শীর্ষ আদালত কমিটি গঠন করেছে ডিএ বিষয় পর্যবেক্ষন করার জন্য। সেলিম বলেন, ‘সরকারি আধিকারিকরা সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করছেন না বলেই আদালতকে পর্যবেক্ষন করতে হচ্ছে।’
বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে বৃহস্পতিবার রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে। রাজ্যপাল পুরো ভাষণ পরেননি। তবে সরকার নির্ধারিত রাজ্যপালের ভাষণে এসআইআর- এ মানুষের হয়রানির প্রসঙ্গ নেই। নেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন বাক্য। সামশেরগঞ্জ, বেলডাঙার হাঙ্গামার কথা যেমন নেই, তেমনই নেই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, আক্রান্ত হওয়ার উল্লেখ। মূলত সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা আছে রাজ্যপালের ভাষণে।
এই প্রসঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, ‘রাজ্যপাল আজ বিধানসভায় কার্যত তৃণমূলের নির্বাচনী প্রচার করেছে। রাজ্যের সমস্যা নিয়ে একটাও কথা বলেনি। রাজ্যে যেই হিংসার ঘটনা ঘটেছে সেই বিষয় একটাও কথা বলেনি। পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে কোন কথা নেই।’
সেলিম বলেন, ‘মমতা এসআইআর নিয়ে বাইরে নাটক করছে কিন্তু রাজ্যপালের ভাষণে এসআইআরে মানুষের হয়রানি নিয়ে একটাও কথা উল্লেখ নেই।’ তিনি বলেন, ‘আমরা এসআইআরের বিরোধী। এসআইআর যখন শেষ পর্যায় তখন বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা করছে।’
Salim on DA
রাজ্য সরকারি কর্মীদের ধর্মঘটে সামলি হওয়ার আবেদন সেলিমের
×
Comments :0