Polit Bureau on Indo-US Deal

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বয়ান প্রকাশের দাবি পলিট ব্যুরোর

জাতীয়

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বয়ান পেশ করতে হবে সংসদে। জনগণের কাছেও তা পেশ করতে হবে বিশদ আলোচনার জন্য। দেশের শিল্প, কৃষি এবং শ্রমজীবীর স্বার্থের বিরোধী সংস্থান বাতিল করতে হবে। 
মঙ্গলবার বিবৃতিতে এই দাবি জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। 
পলিট ব্যুরো বলেছে, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্যাপক প্রচার শুরু করেছে কর্পোরেট সংবাদমাধ্যম। কিন্তু এই হইচইয়ের কোনও ভিত্তিই নেই। কারণ সমঝোতার বয়ান প্রকাশ করা হয়নি। পূর্ণ বয়ান হাতে পাোয়া গেলে সমঝোতার প্রভাব বোঝা যাবে। 
পলিট ব্যুরো বলেছে, এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প সোশাল মিডিয়ায় সমঝোতা সম্পর্কে বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। তিনি বলছেন যে ভারতের থেকে আমদানি করা পণ্যে শুল্ক কমিয়ে শূন্য করা হবে। পাশাপাশি ভারত আমেরিকার থেকে আমদানিতে শুল্ক শূন্য করে দেবে। শুল্কের বাইরে বাণিজ্যের অন্য বাধা পুরোপুরি দূর করে দেবে ভারত। 
পলিট ব্যুরো বলেছে, আমদানি শুল্ক তুলে দিলে ভারতের বাজার আমেরিকার পণ্যে দেশের বাজার ছেয়ে যাবে। দেশের শিল্প এবং শ্রমজীবীদের জীবিকার ওপর বিপজ্জনক প্রভাব পড়বে। শুল্কের বাইরে অন্য বাধা দূর করার অর্থ কৃষকদের যেটুকু ভরতুকি দেওবা হয় তাকেও বন্ধ করতে হবে। 
পলিট ব্যুরো বলেছে যে ট্রাম্পের দাবি অনুযায়ী ভারত রাশিয়ার থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করতে রাজি হয়েছে। আমেরিকার জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য আমদানি ৫০০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে রাজি হয়েছে ভারত। 
পলিট ব্যুরো বলেছে যে ট্রাম্পের দাবি যদি সত্য হয় তা’হলে এই সমঝোতা অত্যন্ত বৈষম্যমূলক। ভারতকে অনুগত সহযোগীর জায়গায় রেখে সমঝোতা হচ্ছে যার ফলে ভারতের সার্বভৌমত্ব খর্ব হবে।

Comments :0

Login to leave a comment