সোমবার বিকেলে মুখ্য-নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী সাথে দিল্লি গিয়েছেন এসআইআর ক্ষতিগ্রস্থদের পরিবারের সদস্যরা, তাদের রাখা হয়েছে বঙ্গভবনে।
এদিন সকালে হঠাৎ করেই বঙ্গভবনে হানা দেয় দিল্লি পুলিশের একটি দল। তৃণমূলের অভিযোগ ঘরে গিয়ে গিয়ে তারা তল্লাসি চালাচ্ছে। খবর পেয়ে ভাইপো অভিষেককে নিয়ে বঙ্গভবনে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গভবনে তল্লাসি চালানোর কোন অধিকার নেই দিল্লি পুলিশের।’ দিল্লি পুলিশের বক্তব্য অপ্রীতিকর সমস্যা এড়িয়ে যাওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য এসআইআর নিয়ে প্রথম থেকেই তৃণমূল এবং কমিশনের সংঘাতের নাটক চলছে। বামপন্থীরা বার বার দাবি করে এসেছে অবৈধ ভোটারদের নাম বাদ দিতে হবে ভোটার তালিকা থেকে। তৃণমূল অন্যদিকে নিজেদের স্বার্থে ভোটার তালিকায় মৃত এবং ভুয়ো ভোটারদের নাম তালিকায় রেখে দিতে চাইছে। ডায়মন্ড হারবার সহ একাধিক লোকসভা এলাকায় ভুয়ো ভোটারদের ভোটে জয়ী হয়েছে তৃণমূল।
এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের একাধিক জায়গায় বিএলওদের ওপর তৃণমূলের পক্ষ থেকে চাপ দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ফলতায় বিএলও’র থেকে এনুমারেশন ফর্ম ছিনতাই করেছে তৃণমূল। কয়েকদিন পর যখন ভোটার তালিকা প্রকাশ হবে তখন দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী কমিশনের সাথে বৈঠক করছেন।
এসআইআর প্রক্রিয়া চলাকালিন যখন রাজ্য জুড়ে বামপন্থীরা মানুষের সহায়তার জন্য ক্যাম্প করেছেন তখন তৃণমূলকে দেখা যায়নি। এসআইআরে মানুষের হয়রানির প্রতিবাদে যখন রাজ্যে জেলা শাসক দপ্তর অভিযান হয়েছে বামপন্থীদের নেতৃত্বে তখন তার ওপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে তৃণমূল সরকারের পুলিশের পক্ষ থেকে। উস্থিতে এসআইআর নিয়ে প্রতিবাদ করতে গিয়ে জেল খাটতে হয়েছে সিপিআই(এম) কর্মীদের।
Mamata Delhi
বঙ্গভবনে নতুন নাটক
×
Comments :0